ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.১৭ বিলিয়ন ডলারে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অক্টোবর ২০২৫, ১২:১৩ বিকাল

Link Copied!

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২,১৭৮ মিলিয়ন বা ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২,১৭৮ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ এখন ২৭,৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২,১০৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ তখন ২৭,৩৫০ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার ছিল।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, নিট রিজার্ভ হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগের মাধ্যমে। এই হিসাব দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রা পরিস্থিতি তুলে ধরে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স