ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল যেসব পরিবেশবান্ধব ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুলাই ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংক দেশের ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই ও পরিবেশবান্ধব কার্যক্রমে শীর্ষস্থানীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। বুধবার (১৭ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪ সালের ‘সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্ট’-এ এই তালিকা প্রকাশ করা হয়।

চলতি বছরের তালিকায় স্থান পাওয়া ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। এর মধ্যে ছয়টি ব্যাংক আগের বছরও তালিকায় ছিল। তবে এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এবার তালিকা থেকে বাদ পড়েছে।

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টানা দ্বিতীয়বারের মতো স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পাঁচটি মূল সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে—টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা, সবুজ প্রকল্পে অর্থায়ন, মূল ব্যাংকিং কর্মকাণ্ডের টেকসই ব্যবস্থা এবং ব্যাংকিং সেবার বিস্তৃতি। এর মধ্যে কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং সার্ভিস কাভারেজ সূচক দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা, মূলধনের পর্যাপ্ততা এবং খেলাপি ঋণের হার কম থাকা ব্যাংকগুলো এই রেটিংয়ে এগিয়ে থাকে। পাশাপাশি শাখা বিস্তার, গ্রাহক সংখ্যা, আমানত ও ঋণের আকার এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে বাংলাদেশ ব্যাংক পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক (ইএসজি) বিষয়কে গুরুত্ব দিয়ে এই রেটিং চালু করে। এতে করে দেশে একটি টেকসই ও দায়বদ্ধ ব্যাংকিং সংস্কৃতি গড়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স