ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পেশাদার পোশাক নির্দেশনা প্রত্যাহার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৫, ২:২৮ বিকাল

Link Copied!

কর্মীদের পেশাদার ‘শালীন’ পোশাক পরার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরামর্শমূলক নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে আলোচনায় আসার দুই দিনের মাথায় এটি প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে শালীন পোশাক পরিধানের বিষয়ে অভ্যন্তরীণ বিভাগীয় সভায় কিছু আলোচনা ও পরামর্শ দেওয়া হয়েছিল। এটি ছিল কেবল প্রস্তাবনা পর্যায়ে, কোনো বাধ্যতামূলক নির্দেশনা নয়।”

তিনি আরও জানান, এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুরের নজরে আসার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্দেশনা প্রত্যাহারের নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের কোনো সিদ্ধান্ত থাকলে তা আনুষ্ঠানিক সার্কুলার আকারে প্রকাশ করা হবে।

এর আগে, ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এক সার্কুলারে নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছিল। একইসঙ্গে পাদুকা হিসেবে ফরমাল স্যান্ডেল বা জুতা ও সাদামাটা হিজাব ব্যবহারের কথাও বলা হয়।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাখ্যা দেয় যে, এটি ছিল কেবল একটি ‘পরামর্শমূলক’ পদক্ষেপ এবং এর মাধ্যমে কোনো ব্যক্তির পোশাকের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্য ছিল না।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত