ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ঝুঁকিভিত্তিক তদারকি শুরু, ব্যাংক সুপারভিশন পুনর্গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতে তদারকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। প্রথাগত পরিদর্শন পদ্ধতির পরিবর্তে এখন থেকে ঝুঁকিভিত্তিক বা রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) কাঠামোর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তদারকি করা হবে।

নতুন ব্যবস্থায় সব ব্যাংকের ওপর একই ধরনের নজরদারি থাকবে না। প্রতিটি প্রতিষ্ঠানের ঝুঁকির মাত্রা মূল্যায়ন করে তদারকির ধরন ও গভীরতা নির্ধারণ করা হবে। ব্যাংকগুলোর সরবরাহ করা তথ্য ও ডেটা বিশ্লেষণের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। প্রয়োজনে তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত তথ্যও সংগ্রহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের তদারকি সংশ্লিষ্ট ১৩টি বিভাগ পুনর্গঠন করে ১৭টি বিভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ব্যাংক সুপারভিশন’ নামে ১২টি বিভাগ গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ব্যাংক আলাদা আলাদা বিভাগের আওতায় রাখা হয়েছে। এছাড়া কারিগরি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি, ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ, তদারকি–সংক্রান্ত নীতি প্রণয়ন, পেমেন্ট সিস্টেম সুপারভিশন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নতুন আরও পাঁচটি বিভাগ গঠন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম শুরু হয়েছে। যদিও গত ১ জানুয়ারি থেকে কার্যক্রম চালুর কথা ছিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে তা স্থগিত রাখা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “কিছু কার্যক্রম আগেই শুরু হয়েছে। বিভাগগুলো পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ সম্পন্ন হয়েছে। রিস্ক বেইজড সুপারভিশনের কার্যক্রম রোববার থেকে পুরোপুরি কার্যকর হবে।”

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ঝুঁকিভিত্তিক তদারকির মাধ্যমে প্রয়োজন হলে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অপসারণ বা পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশও প্রয়োগ করা হবে।

নতুন এই ব্যবস্থায় ব্যাংক খাতে তদারকির মান, কার্যকারিতা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকি শনাক্তকরণ ও ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স