ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফুটপাত সংকোচনে ঢাকায় পথচারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ বিকাল

Link Copied!

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কাকরাইল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ফুটপাত সংকোচনের মাধ্যমে পথচারীদের চলাচল কঠিন করে তুলেছে। কিছু এলাকায় ফুটপাত এতটাই ছোট করা হয়েছে যে একজন পথচারীর জন্য হাঁটা প্রায় অসম্ভব। আবার কিছু এলাকায় ফুটপাত একেবারেই বিলীন হয়ে গেছে। এই ধরনের কাজ নাগরিক অধিকার লঙ্ঘন ও বেআইনী, এমনটি জানিয়ে সিএলপিএ ট্রাস্ট তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ঢাকা সিটি কর্পোরেশন নাগরিকদের মানসম্মত পাবলিক পরিবহন দিতে পারছেন না, একই সাথে মানুষের হাঁটার অধিকারও হরণ করা হচ্ছে। শুধুমাত্র প্রাইভেট গাড়ীর সুবিধার জন্য ঢাকার রাস্তাগুলো তৈরি করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধ সরকারের অগ্রাধিকার হলেও রাজধানীতে পথচারীর নিরাপত্তা নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”

বিবৃতিতে আরও বলা হয়, সড়ক দূর্ঘটনা রোধ সরকারের একটি অগ্রাধিকার কাজ। ঢাকার সড়ক দূর্ঘটনার প্রায় ৭৩% শিকার পথচারী। সরকারের বিভিন্ন নীতিতে পথচারী অগ্রাধিকার নীতি থাকলে ঢাকার কোন রাস্তায় পথচারীদের নূন্যতম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জাতীয় সমন্বিত বহুমাধ্যম ভিত্তিক পরিবহন নীতিমালা ২০১৩, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সমন্বিত বহুমাত্রিক পরিকল্পনা, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, সড়ক পরিবহন আইন ২০১৮, ডিটেলইস এরিয়া প্লান-ড্যাপ, Strategic Transport Plan (STP) ইত্যাদি নীতিগুলোতে পথচারীদের অগ্রাধিকার ও নিরাপত্তা দেয়ার কথা বলা হলেও, ডিএনসিসি এ সকল আইন লঙ্ঘন করে ফুটপাত ছোট করছে। ফুটপাত এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে একজন প্রতিবন্ধী হুইল চেয়ার নিয়ে যেতে পারবে না। যার মাধ্যমে ডিএনসিসি-র প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন লঙ্ঘন করেছে।

Dhaka Transport Coordination Authority (DTCA) ও সংশ্লিষ্ট গবেষণায় বলা হয়েছে ২০২৩-এর জরিপ অনুযায়ী, গ্রেটার ঢাকায় দৈনন্দিন যাত্রার মধ্যে প্রায় ৩.৮৭ কোটি ট্রিপ হচ্ছে। তার প্রায় ৩৮.৩% ট্রিপ হচ্ছে হাঁটা অর্থাৎ পায়ে অর্থাৎ প্রায় ১.৪৭ কোটি ট্রিপ হয় পায়ে হাঁটার মাধ্যমে। ২০০৯-এ ওই গবেষণায় পায়ে হাঁটার-এর অংশ ছিল ১৯-২০%। ২০০৯ থেকে ২০২৩-২৫ সালে এ হাঁটার পরিমান প্রায় দ্বিগুণ হয়েছে।

সিএলপিএ ট্রাস্ট দক্ষিণ সিটি কর্পোরেশনকে দ্রুত ফুটপাতকে পথচারী ও বিশেষ করে প্রতিবন্ধীদের চলাচলের উপযোগী করার আহবান জানাচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ ও DTCA-কে এমন ঘটনা পুনরায় না ঘটে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা