ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
admin
১৮ নভেম্বর ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ

Link Copied!

ছবির সূত্র : প্রথম আলো

গত ১০ নভেম্বর শুক্রবার ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার সুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। বিদ্যালয়ের মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসাশিবিরে বিনা মূল্যে সেবা নিয়েছেন দুই শতাধিক মানুষ। এই কার্যক্রমে সহযোগিতা করে সলবিওন নামের ওষুধের ব্র্যান্ড।

ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে বারডেম হাসপাতালের এনডোক্রাইন বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আমিনের নেতৃত্বে একদল চিকিৎসক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক ফারিয়া আফসানা, হাসিব রহমান, রুশদা শারমিন, কাজী নাজমুল হোসেন, রুবায়েত হাসান চৌধুরী, শাহীন ইবনে রহমান প্রমুখ।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসাশিবির আয়োজনে সমন্বয় করেন দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফের উপব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক আব্বাস আলী, প্রোডাক্ট ম্যানেজার তনয় কুমার সাহা প্রমুখ।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। সাহসী এই তরুণের নামে ফারাজ হোসেন ফাউন্ডেশন গড়েছে তাঁর পরিবার।  এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় খাদ্যসহায়তা প্রদান, হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ দেওয়াসহ সারা দেশে নানা মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers