ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৪ জন নিহত, আহত অন্তত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুন ২০২৫, ১০:৪৯ সকাল

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন চাকার মাহিন্দ্রা গাড়ির ৪ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার চুমুরদী বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রত্যেকে মাহিন্দ্রার যাত্রী ছিলেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাশিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মাহিন্দ্রাটি কয়েকজন যাত্রী নিয়ে টেকেরহাটের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রাথমিক তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা