ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ

Link Copied!

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আরও দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন মনজুরুর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ১৫২০তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনজুরুর রহমান ১৯৬৭ সালে পূবালী ব্যাংকের পূর্বসূরি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে ব্যাংকিং খাতে যাত্রা শুরু করেন। ১৯৮৩ সালে ব্যাংকটি বেসরকারীকরণের পর তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০২০ সালের ৩১ জুলাই থেকে তিনি পুনরায় পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনা ব্যাংকের প্রবৃদ্ধি, সুশাসন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের চা শিল্পেও তিনি সুপরিচিত। বর্তমানে তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পূর্বে LafargeHolcim Bangladesh-এর স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

আবারও বাড়ল স্বর্ণের দাম

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত