ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পিটিআই সভাপতির পদ ছাড়ছেন ইমরান খান

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৩, ১০:২৪ সকাল

Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার নিজ দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নেওয়া বা দলীয় প্রধানের পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে ইমরানকে। ফলে পিটিআই সভাপতির পদে তিনি আর থাকতে পারছেন না।

পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে। তবে এ মুহূর্তে অস্থায়ীভাবে সভাপতির পদে নিজের আইনজীবী ব্যারিস্টার গহর আলি খানকে মনোনীত করেছেনে ইমরান। তবে সভাপতি হিসেবে না থাকলেও তিনি দলের প্রধান নেতা হিসেবে থাকবেন।

খবরে আরো জানা গেছে, দলের সভাপতি পদের নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। তবে আদালত যদি ইমরান খানের ওপর থেকে ‘অযোগ্য আদেশ’ তুলে নেয়, তখন তিনি আবার চেয়ারম্যান পদে ফেরত যাবেন। ইমরানের দলের লোকেরা বলছেন যে তাঁকে ছাড়া পিটিআই কিছুই নয়। পিটিআই হচ্ছে ইমরান খান এবং ইমরান খান হচ্ছেন পিটিআই।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত