ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পিকেএসএফের সহায়তায় প্রায় ৯ লাখ টুইন-পিট টয়লেট নির্মাণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ সকাল

Link Copied!

দেশের গ্রামীণ এলাকায় প্রায় ৯ লাখ পরিবারকে নিরাপদ টুইন-পিট টয়লেট নির্মাণে ঋণ সহায়তা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। একই সঙ্গে প্রায় দেড় লাখ গ্রামীণ পরিবারে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

পিকেএসএফের BD Rural WASH for HCD প্রকল্পের আওতায় এসব কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ (এসডিজি-৬) অর্জনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (২৮ নভেম্বর) পিকেএসএফ ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। গাজীপুরের ব্র্যাক-সিডিএমে ২৭ ও ২৮ নভেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে ২৭ নভেম্বর কর্মশালার উদ্বোধন করেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান। এ সময় কর্মশালার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ও BD Rural WASH for HCD প্রকল্পের সমন্বয়কারী মো. আবদুল মতীন।

কর্মশালায় পিকেএসএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল

হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমল তাপমাত্রা

ফ্যাশন ব্র্যান্ড চাইলে দেশের ৮৫.৯ লাখ টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব

তাপদাহের ঝুঁকি থেকে মা ও শিশুকে রক্ষায় ডব্লিউএইচওর নতুন ফ্রেমওয়ার্ক

চেনা মুখ ও কণ্ঠেই আসছে ভয়ংকর এআই ফাঁদ : ইন্টারপোলের সতর্কবার্তা

জলাবদ্ধতা কাটিয়ে ৫০ বছর পর তিস্তাপাড়ে ফিরল আমন চাষ