ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন চলাচল শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ সকাল

Link Copied!

দীর্ঘ প্রতিক্ষার পর খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ট্রেনটি।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশি) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার খুলনা রেলস্টেশন থেকে ভোর ৬টায় একটি ট্রেন পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

জানা গেছে, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন মাত্র সাড়ে তিন ঘণ্টায় পরীক্ষামূলকভাবে খুলনায় এসেছিল গত ২৪ নভেম্বর। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিয়মিতভাবে খুলনা-ঢাকা রেলপথে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। সেই দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার এই যাত্রা শুরু হয়েছে।

খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন রাত ৯টা ৪৫মিনিটে ১৪টি বগি নিয়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। আর নতুন রুটটিতে খুলনা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, পদ্মবিলা, কাশিয়ানী, ভাঙ্গা পদ্মা সেতু দিয়ে ঢাকা এতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার ( ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ বলেন, ‘জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) মঙ্গলবার ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই ট্রেন ঢাকায় কমলাপুর স্টেশন পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আবার রাত ৮টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেবে।

সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলো এই রুটে চলাচল করবে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা