ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

নিম্নচাপ ধেয়ে আসছে, সতর্ক-সংকেত সমুদ্রবন্দরে

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আরো ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬০ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

স্বাস্থ্য খাতে চিকিৎসক বণ্টনে ভারসাম্য নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত