ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ ভাই

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৫১ সকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে মুর্মূর্ষ রোগীকে রক্ত দিতে যাওয়ার পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্বেচ্ছাসেবীকর্মী শিহাব উদ্দিন ও তার চাচাতো ভাই বোরহান উদ্দিন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে শিহাব ও বোরহান এক মুর্মূর্ষ রোগীকে রক্ত দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই এবং বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যান।

নিহত শিহাবের বাবা রফিক মিয়া বলেন, ‘রক্ত দিতে গিয়ে আমার ছেলে শেষ হয়ে গেল।’

বোরহানের বাবা ফরিদ মিয়া বলেন, ‘আমার বংশের দুটি ভালো ছেলে আমাদের রেখে চলে গেল।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা