ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. লাইফস্টাইল

ধুলাবালি থেকে চোখ বাঁচাতে হলে …

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৩, ৪:৩৬ বিকাল

Link Copied!

শীতকালে রাস্তাঘাটে ধুলাবালির পরিমাণ অন্য যে-কোনো সময়ের চেয়ে বেড়ে যায়। কারণ এ সময় আবহাওয়া থাকে রুক্ষ ও শুষ্ক। রোদও থাকে বেশ চড়া। আর রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে চোখকে রক্ষার জন্য কিছু সতর্কতা অবলম্বন জরুরি।

সতর্কতাগুলো হলো—

১. বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সানগ্লাস পরে বের হওয়া উচিত। এতে রোদ ও ধুলাবালি থেকে চোখ সুরক্ষিত থাকবে।

২. কোনোভাবে চোখে কিছু পড়লে চোখ খুব চুলকাতে পারে। এমন হলে আমরা অনেকেই হাত দিয়ে বারবার ঘষে চোখে চুলকাতে থাকি। কিন্তু এমনটা করা যাবে না। কারণ এতে সমস্যা বাড়তে পারে।

৩. যারা নিয়মিত বাড়ির বাইরে বের হন তারা বাড়ি ফিরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে চোখ পরিষ্কার করুন।

৪. চোখে ধুলাবালি পড়লে চোখ থেকে পানি পড়া শুরু হয়, চোখ চুলকায়, লাল হয়ে যায়, পিচুটি জমে।  এমন অবস্থায় চোখ কখনোই হাত দিয়ে কচলানো উচিত নয়। এতে সমস্যা বাড়তে পারে।  বরং বাড়ি ফিরে চোখে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।

৫. চোখে জ্বলুনি হলে বা চোখ ফুলে গেলে বরফের টুকরো নরম কাপড়ের মধ্যে বেঁধে ভালোভাবে চোখের চারপাশে লাগাতে পারেন। এর ফলে ফোলাভাব এবং জ্বলুনি কমে যাবে।

৬. অনেক সময়েই ধুলা থেকে চোখে নানা ধরনের সংক্রমণ হতে পারে। সেক্ষেত্রে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়াও বারবার চোখে হাত দেওয়া, চোখ চুলকানো ইত্যাদি করা যাবে না। এর ফলে চোখে সমস্যা বাড়তে পারে।

৭. চোখ পরিষ্কার করার সময় অনেকেই খুব জোরে চোখে পানি ঝাপটা দেন। এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। চোখে আলতো করে পানি বুলিয়ে নিতে হবে। তার আগে হাত পরিষ্কার করা প্রয়োজন। আর চোখ মোছার জন্যেও নরম সুতির কাপড় ব্যবহার করা উচিত।

Facebook Comments Box

আরও পড়ুন

ভাসমান সৌরশক্তিতে বদলে যেতে পারে ভারতের জ্বালানি খাত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

ফ্রান্সসহ ইউরোপে তীব্র গরমে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বাড়াতে ঢাকায় দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর সাদা এলইডি আলো?

বাংলাদেশের প্রতি ১০ শিশুর ৯ জনই জলবায়ু হুমকির মুখে: ইউনিসেফ

দেশে বাড়ছে এইচআইভি, ৪ বছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

শুধু হজম নয়, অন্ত্রও মানুষের ‘দ্বিতীয় মস্তিষ্ক’

দেশে হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু