ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বাংলাদেশ আই হাসপাতাল ও কনকর্ডের নির্মাণাধীন ভবনসহ ২৩ স্থাপনায় লার্ভা পাওয়া জরিমানা: ডিএসসিসি

প্রতিবেদক
admin
১০ জুলাই ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ

Link Copied!

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আই হাসপাতাল ও কনকর্ড নির্মাণাধীন ভবনসহ মোট ২৩টি স্থাপনাকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ সিটির ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় মোট ২৩ মামলায় ২ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজ সোমবার (১০ জুলাই) করপোরেশনের আওতাধীন ধানমন্ডি ৩০, গোপীবাগ, ঝিগাতলা, বংশাল, মানিকনগর, স্বামীবাগ, মান্ডা, নতুন পাড়া, ডেমরা, রসুলপুর, কুতুবখালী, ধনিয়া ও যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ধানমন্ডি ৩০ এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় বাংলাদেশ আই হাসপাতাল, কনকর্ড রিয়েল এস্টেট কর্তৃক নির্মাণাধীন একটি ভবনসহ মোট ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পায়। আদালত এ সময় ধানমন্ডি আই হাসপাতালকে ৩০ হাজার, কনকর্ড রিয়েল এস্টেট কর্তৃক নির্মাণাধীন ভবনের দায়িত্বরত প্রকৌশলীকে ৫০ হাজার টাকা এবং আরেকটি ভবনের দায়িত্বরত তত্ত্বাবধায়ককে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৮ নম্বর ওয়ার্ডের গোপীবাগ এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে করপোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ২৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার আদালত ৩৩ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৭ ও ৪০ নম্বর ওয়ার্ডের মানিকনগর ও স্বামীবাগ এলাকায় ২৬টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৭১ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় ৯৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৫টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ও ডেমরা ৫২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ৬১ নম্বর ওয়ার্ডের রসুলপুর, কুতুবখালী, ধনিয়া ও যাত্রাবাড়ী এলাকায় ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৪টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজকের অভিযানে সর্বমোট ৩২৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ২৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২৩ মামলায় সর্বমোট ২ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে আজ হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় এডিস মশার লার্ভা নিধনে আজ হতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ডে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযানও চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers