ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬, ১১:০১ সকাল

Link Copied!

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে এ স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে সর্বশেষ গত ৬ জুলাই ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ নিয়ে ৮৮ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফায় দাম বেড়েছে এবং ৪৪ দফায় কমেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বৃদ্ধির নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নরওয়ের ২.৫ কোটি টাকা অনুদান

Urge to Assign Registration Task to Healthcare Facilities

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

যানজট এড়াতে নয়, এবার যানজটেই গুনতে হবে টাকা!

দুই দফা বৃদ্ধির পর আবারও কমল রুপার দাম, ভরি কত?

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

লামায় পৃথক দুই পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তির ওপর জোর

এক পাশে নদী, অন্য পাশে স্কুল-মরণফাঁদে পরিণত গাওখালী সড়ক

কৃষিতে এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত্রী