ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশেই সর্বাধুনিক নিউরোলোজিক্যাল চিকিৎসা সম্ভব

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৪, ৫:২০ বিকাল

Link Copied!

নিউরোলোজিক্যাল চিকিৎসায় একাধারে নিউরোসার্জারি, নিউরোলোজি এবং ফিজিওলোজি বিভাগের সমন্বিত ও যৌথ প্রয়াসে দেশেই সর্বাধুনিক সেবা প্রদান করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে ফিজিওলোজি বিভাগের আয়োজনে এ সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা জনান।

এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিন বিভাগের সমন্বিত অংশগ্রহণে ‘সিম্পোজিয়াম অন স্টারোটেক্সি ইন ফিসিওলোজি’ এ স্টেপ ফরওয়ার্ড ইন নিউরোসাইন্স শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, নিউরোলোজিক্যাল চিকিৎসায় একাধারে নিউরোসার্জারি, নিউরোলোজি এবং ফিজিওলোজি বিভাগের সমন্বিত ও যৌথ প্রয়াসে সর্বাধুনিক সেবা প্রদান করা সম্ভব। স্টারোটেক্সি হলো এমন একটি পদ্ধতি যা নিউরোসার্জারি বা অন্যান্য ইন্টারভেনশনের সময় কোষের কোনো ধরণের ক্ষতি ছাড়াই টার্গেট স্থানে সেবা প্রদান করা।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমি যেখানে গিয়েছি, সেখানেই সর্বাধুনিক নতুন কিছু করার চেষ্টার পাশাপাশি বাস্তবায়নও করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও সেবায় আগে যা ছিল না, সে সব করেছি এবং অনেক কিছু করার সূচনা চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, নিউরোসার্জারির বিভিন্ন ধরণের অপারেশন করতে দীর্ঘ সময় লাগে। সেবার মান বৃদ্ধি ও বিদেশ নির্ভরতা কমার জন্য দক্ষ জনবল তৈরি করতে হবে। নিউরো সার্জারিতে দক্ষ জনবল তৈরি করা গেলে বিভিন্ন ধরণের সেবা ও অপারেশনের সংখ্যাও বৃদ্ধি করা যাবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিতভাবে কাজ করতে হবে। একে অপরের সহযোগী হয়ে রোগী সেবায় আত্মনিয়োগ করতে হবে।

দেশের স্বাস্থ্য সেবায় বিএসএমএমইউর অবদান তুলে ধরে তিনি বলেন, দেশের চিকিৎসা সেবায় নতুন সংযোজন হিসেবে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, শিশু কিডনি ট্রান্সপ্লান্ট, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, জোড়া শিশু আলাদাকরণের ও ক্যান্সার চিকিৎসায় বর্তমান প্রশাসনের আমলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিনগুলোতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই সকল ধরনের সর্বাধুনিক চিকিৎসা প্রদান সম্ভব, এমন আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ফিজিওলোজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। প্যানেল অব এক্সাপার্ট হিসেবে বক্তব্য রাখেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. হোসাইন রেজা, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, নিউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. আহসান হাবিব হেলাল প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা