ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকারি ব্যয় বাড়ছেই

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৫, ২:৪০ বিকাল

Link Copied!

২০২৪-২৫ অর্থবছরে সরকারের দেশি ও বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৩০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, পরিচালন বাজেটের সর্বোচ্চ ২৮ শতাংশ খরচ হয়েছে সুদ পরিশোধে। এর মধ্যে:

দেশি ঋণের সুদ: ১ লাখ ১৬ হাজার ৬১৭ কোটি টাকা

বিদেশি ঋণের সুদ: ১৭ হাজার ৮১২ কোটি টাকা

বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৩–২৪ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় হয়েছিল ১ লাখ ১৪ হাজার ৫৯০ কোটি টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েক অর্থবছর ধরে রাজস্ব সংগ্রহ বাড়াতে না পারায় বছর শেষে সরকারকে বড় অংকের ঋণ নিতে হয়। এর ফলে ঋণের বিপরীতে সুদ পরিশোধ পরিচালন বাজেটের একটি প্রধান খাত হয়ে দাঁড়িয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আইএমএফের সর্বশেষ ঋণ টেকসইতা বিশ্লেষণের (ডিএসএ) ভিত্তিতে বিদেশি ঋণের সীমা নির্ধারণ করা হয়েছে। ডিএসএ অনুযায়ী বাংলাদেশ মধ্যম ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত।

অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছরের শেষে দেশের দেশি-বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে ২৩ লাখ ৪২ হাজার কোটি টাকা, যা রফতানি ও রাজস্ব আয়ের তুলনায় ঋণপরিশোধের চাপ আরও বাড়াবে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা