ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দুইবারের বেশি চাল ছাঁটাই করা যাবে না : খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুন ২০২৪, ১২:৫১ বিকাল

Link Copied!

চাল দুইবারের বেশি ছাঁটাই করা যাবে না। প্রাকৃতিক রং ও ঘ্রাণের চাল গ্রাহকের কাছে পৌঁছাতে ঈদের পর মিল মালিকদের সঙ্গে আলোচনায় বসে এটা বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো প্রাঙ্গণে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আগে চালে পুষ্টি মেশাতে হতো না। প্রাকৃতিকভাবেই চালে পুষ্টি থাকতো। চাল চকচকে করতে বর্তমানে চার-পাঁচবার ছাঁটাই করে পুষ্টি ফেলে দেয়া হচ্ছে। এতে চালে কার্বোহাইড্রেট ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। সেই চালে আবার পুষ্টি মিশিয়ে বিতরণ করা হচ্ছে। এটা অপচয়। অপচয় বন্ধ করতে সরকার কাজ করছে।

সারা বছরে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিতরণ করা হয় তার এক তৃতীয়াংশ নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি হতে জোগান দেয়া সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, সারা দেশে খাদ্য গুদামগুলো ডিজিটালাইজড করা হচ্ছে। ফলে খুব সহজেই কোন গুদামে কতটুকু স্টক আছে, কোথায় পণ্য ঢুকছে এবং বের হচ্ছে তা জানা সম্ভব হবে। এছাড়াও সারা দেশে ২০০ খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। খাদ্য গুদামগুলো নির্মাণ হলে সংরক্ষণ সক্ষমতা আরও বাড়বে।

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেন, অত্যাধুনিকভাবে খাদ্য পণ্য বিশেষ করে চাল ও গম সংরক্ষণ করার কার্যক্রম শুরু করেছে সরকার। প্রতি বছর প্রায় ৪ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়ে থাকে বর্তমান সরকার। পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও আমাদের সুবিধাভোগীর সংখ্যা বেশি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার বাইরের মানুষের জন্যও পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিক্রয় কার্যক্রমকে বেগবান করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা