ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

দুই দফা বৃদ্ধির পর আবারও কমল রুপার দাম, ভরি কত?

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬, ১১:৩২ সকাল

Link Copied!

টানা দুই দফা দাম বৃদ্ধির পর দেশের বাজারে এবার রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি রুপা (পিওর সিলভার)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ জুলাই সর্বশেষ রুপার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা করা হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ নিয়ে ৫৪ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ দফা দাম বেড়েছে এবং ২৭ দফা কমেছে।

এদিকে একই দিনে স্বর্ণের দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এ নিয়ে স্বর্ণের দাম ৮৮ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ দফা দাম বেড়েছে, ৪৪ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বৃদ্ধির নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নরওয়ের ২.৫ কোটি টাকা অনুদান

Urge to Assign Registration Task to Healthcare Facilities

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

যানজট এড়াতে নয়, এবার যানজটেই গুনতে হবে টাকা!

দুই দফা বৃদ্ধির পর আবারও কমল রুপার দাম, ভরি কত?

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

লামায় পৃথক দুই পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তির ওপর জোর

এক পাশে নদী, অন্য পাশে স্কুল-মরণফাঁদে পরিণত গাওখালী সড়ক

কৃষিতে এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত্রী