ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তেজগাঁও রেলস্টেশনে পরিত্যক্ত ট্রেনে অগ্নিকাণ্ড, দুইজন আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৫ সকাল

Link Copied!

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের কাছে আউট লাইনে থেমে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি খালি বগির ভেতরে আগুন জ্বলছে। আগুনে বগির ভেতরের আসনের কিছু অংশ পুড়ে গেছে।

রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, “তেজগাঁও রেলস্টেশনের চার নম্বর লাইনের পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দুটি সিট পুড়ে যায়। তবে কোনো হতাহত নেই।”

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা