ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

তিন মাসে বিদেশি ঋণ কমল ১৪৫ কোটি ডলার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৫, ১:৫০ বিকাল

Link Copied!

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফেরার দেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতাও বেড়েছে। গত তিন মাসে দেশের বিদেশি ঋণের পরিমাণ প্রায় ১৪৫ কোটি ডলার কমে সেপ্টেম্বর শেষে ১১ হাজার ২১২ কোটি ডলারে নেমে এসেছে। এর তিন মাস আগে অর্থাৎ গত জুন শেষে যা ছিল ১১ হাজার ৩৫৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে হয়েছে এক হাজার ৯৫৮ কোটি ডলার। তিন মাস আগে যা ছিল এক হাজার ৯৮৩ কোটি ডলার। তবে সরকারি খাতে ঋণ বেড়ে সেপ্টেম্বর শেষে ৯ হাজার ২৫৪ কোটি ডলার হয়েছে। তিন মাস আগে যা ছিল ৯ হাজার ৩৭৪ কোটি ডলারে। উভয় ক্ষেত্রে এ সময়ে বেশি কমেছে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে গত ২২ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ২৪৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ২০ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছর তিন হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল, আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ২৭ শতাংশ বেশি।

উচ্চ রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সোমবার ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ২৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। এতে দীর্ঘদিন ধরে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। গত অর্থবছর রেকর্ড ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার বিদেশি দায় পরিশোধ হয়েছে। ডলার বাজারে স্বস্তির কারণে বিদেশি ঋণ পরিশোধের ধারা এখনও বজায় রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স