ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে সন্ধানী বাংলাদেশের দেশব্যাপী মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৩, ১১:৫১ সকাল

Link Copied!

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষ্যে দেশব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) সন্ধানী বাংলাদেশ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী সন্ধানী বাংলাদেশের ৩৫টি ইউনিটে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে তরুণ চিকিৎসকরা তামাকের ক্ষতিকর দিক থেকে জনসাধারণকে রক্ষায় এবং ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর খসড়া দ্রুত অনুমোদনের দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, দেশে তিন কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ। আর তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া তামাক ব্যবহারের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রণীত খসড়া সংশোধনীটি আসন্ন সংসদ অধিবেশনে উত্থাপন এবং সংসদ সদস্যদের ভোটে পাশ করে চূড়ান্ত করা হলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতাগুলো দূর হবে।

মানববন্ধনে অংশ নেওয়া ইউনিটগুলো হলো, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইষ্ট ওয়েষ্ট এন্ড আপডেট ডেন্টাল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কর্নেল মালেক মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজ, সিলেট এম এ জি মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, পার্ক ভিউ মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ, রাজশাহী মেডিকেল কলেজ, এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর, শের-ই বাংলা মেডিকেল কলেজ ও পটুয়াখালী মেডিকেল কলেজ।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২