
ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের ঠাকুরগাঁও ও দিনাজপুর জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইনসিওরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জোনের উন্নয়ন ব্যবস্থাপক মোঃ মোখলেসুর রহমান, ডিভিপি ও অপারেশনস ম্যানেজার আলহাজ উদ্দিন আহমেদ, দিনাজপুর জোনের অপারেশনস ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন (এসইও), এবং এভিপি ও উন্নয়ন ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান (এসইও)।

শতাধিক উন্নয়ন কর্মীর উপস্থিতিতে আয়োজিত এ সভায় ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে চলমান অগ্রগতির পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
“স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সঙ্গে করে”— এই শ্লোগানকে সামনে রেখে উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক তার বক্তব্যে বলেন, “দেশব্যাপী ক্ষুদ্র বীমার কার্যক্রম আরও বেগবান করতে উন্নয়ন কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগণের আর্থিক নিরাপত্তায় গণ-গ্রামীণ বীমা একটি নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবে কাজ করছে।”
তিনি আরও বলেন, বীমা খাতের প্রসার ও গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নীতিনির্ধারক থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মীদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্ব এই খাতকে আরও শক্তিশালী করে তুলবে।
ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের এই সভাটি মাঠ পর্যায়ের কর্মীদের অনুপ্রাণিত করেছে এবং সামনের দিনগুলোতে আরও উন্নয়নমূলক সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।