ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে ফের রোগী ভর্তির রেকর্ড

প্রতিবেদক
admin
২৩ জুলাই ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৯২ জন। এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এই সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ১৭৬ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৮ জন এবং ঢাকার বাইরে ১ জন।

আজ রবিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ হাজার ৬৪ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ১৭৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ১৪৯ জন। আর বাকি ৩ হাজার ২৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ৯৭৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৬২৬ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers