
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল (২০ এপ্রিল) শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫ জন রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৩ জন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯৫২ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৯৬৯ জন ও নারী ৭৪৩ জন।