ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু রোগী কমেছে মুগদায়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৮৭

প্রতিবেদক
admin
২৯ আগস্ট ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ

Link Copied!

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে ঢাকা সিটি করপোরেশনের এলাকাগুলোতে কমেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। বিগত সময়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চার কিংবা পাঁচ শতাধিক থাকলেও বর্তমানে এতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা নেমেছে ৩৩০-এ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সরেজমিনে হাসপাতালটি ঘুরে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডের কিছু বেড খালি রয়েছে। আগের তুলনায় হাসপাতালে চাপও কমেছে কিছুটা। এসময় পুরুষ ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি বেশি থাকতে দেখা যায়।

মুগদা হাসপাতালের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৫০০ বেডের এই হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৬৮ জন। এদের মধ্যে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৩০ জন।

হাসপাতালে ভর্তি ৩৩০ জন ডেঙ্গু রোগীর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৮৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১ জন ডেঙ্গু রোগীর। এছাড়া ছাড়পত্র পেয়েছে ৭০ জন।

দায়িত্বরত নার্সরা জানান, আগের তুলনায় ডেঙ্গু রোগী কিছুটা কমেছে। আমরা নিয়মিত দেখভাল করছি। কিছু জটিলতা আছে এমন রোগীও আছে। আশা করছি ধীরে ধীরে ডেঙ্গু রোগী আরও কমবে।

Facebook Comments Box

আরও পড়ুন

কোয়েটায় জাফর এক্সপ্রেসে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২৩

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel