ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে মূলধন লাগবে ৩০০ কোটি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৫, ১১:১৫ সকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে, যা আগে ছিল ১২৫ কোটি টাকা। অর্থাৎ, এখন থেকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিতে উদ্যোক্তাদের এ পরিমাণ মূলধন নিশ্চিত করতে হবে।

রোববার (২৪ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৩ সালের ১৪ জুন জারি করা নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় মূলধনের শর্ত ছিল ১২৫ কোটি টাকা। অন্যদিকে প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম ৫০০ কোটি টাকা মূলধন দরকার হয়। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, আর তাদের পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনের আওতায়।

নীতিমালা অনুসারে, ডিজিটাল ব্যাংকের কোনো শাখা থাকবে না। শুধু একটি প্রধান কার্যালয় থাকবে এবং পুরো সেবাই পরিচালিত হবে অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। গ্রাহকরা এখানে টাকা জমা, উত্তোলন ও খরচ করতে পারবেন। তবে কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা দেওয়া হবে না।

ডিজিটাল ব্যাংক ২৪ ঘণ্টাই সেবা দেবে এবং গ্রাহকদের জন্য ভার্চুয়াল কার্ড, কিউআর কোডসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক পণ্য চালু করতে পারবে। তবে প্লাস্টিক কার্ড ইস্যু করা যাবে না। গ্রাহকরা প্রয়োজনে অন্য ব্যাংকের এটিএম, এজেন্ট বা বিভিন্ন সেবা ব্যবহার করতে পারবেন।

তবে এ ধরনের ব্যাংক কোনো এলসি খুলতে পারবে না এবং বড় ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার অনুমতিও থাকবে না। কেবল ছোট খাতে ঋণ দেওয়া যাবে।

অন্যদিকে, অনুমোদন পাওয়ার পাঁচ বছরের মধ্যে প্রতিটি ডিজিটাল ব্যাংককে অবশ্যই শেয়ারবাজারে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়তে হবে। আইপিওর আকার উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের কমপক্ষে সমান হতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স