ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৫৫ সকাল

Link Copied!

সিলেটে ঘন কুয়াশার কারণে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ আরও তিনজন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা একই পরিবারের সদস্য এবং হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন— প্রাইভেটকারের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে একই পরিবারের সদস্যরা প্রাইভেট কারে চড়ে সিলেট যাচ্ছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সামনে প্রাইভেটকারটি চলে এলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর আরও দুজনের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাতজন যাত্রী ছিলেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

এদিকে, বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা যাওয়ার খবর ছড়ালেও তার সত্যতা পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা