ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৫৬ সকাল

Link Copied!

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মো. রুস্তম আলী নামে পুলিশের উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সত্রাসিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপপরিদর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্চ গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তার তিন ছেলে এক মেয়ে রয়েছে। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শনিবার বিকালে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে সত্রাসিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রামভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেরটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোস্তম গত বছরের ১৬ মার্চ এএসআই হিসেবে মুক্তাগাছা থানায় যোগদান করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা