ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জরায়ু-মুখে ক্যান্সার পূর্ব অবস্থা সনাক্তকরণ পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৩, ৯:২৭ বিকাল

Link Copied!

ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের সহযোগিতায় শহরের ঝুকিপূর্ন জনগোষ্ঠীর শারীরিক পরীক্ষা , স্তন পরীক্ষাসহ ভায়া (VIA) পরীক্ষার মাধ্যমে জরায়ু-মুখ ক্যান্সারের পূর্ব-অবস্থা শনাক্তকরণ পরীক্ষা ও করা হয়।

সারভাইকাল ক্যান্সার স্ক্রিনিং’) লক্ষ্যে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সায়দাবাদ ডিআইসি তে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৪০ জন ঝুকিপূর্ন নারী অংশ গ্রহন করেন ও প্রয়োজনীয় চিকিৎসা নেন। আহছানিয়া মিশনের প্রতিষ্ঠা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবর্ষ উদযাপন এর অংশ হিসেবে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক (স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর) ডা. নায়লা পারভীন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন বিশ্বে নারী মৃত্যুর প্রধান কারন গুলোর মধ্যে জরায়ু মুখ ক্যান্সারও একটি কারন তবে এটা প্রতিরোধ করা যায় সচেতনতা ও সময়মতো পরীক্ষার মাধ্যমে। এই রোগে আক্রান্ত হবার কারন এবং ঝুকিতে থাকা নারীদের শারীরিক সমস্যার লক্ষন ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও সকলকে অবহিত করেন।

তিনি আরও বলেন ‘যেহেতু এই স্ক্রিনিংটির মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সারের পূবাবস্থা নির্ণয় করা যায়, তাই সঠিক সময়ে স্ক্রিনিংটি করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সারের নিরাময় করা সম্ভব।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের ব্যবস্থাপক মাহফীদা দীনা রুবাইয়া, ক্লিনিক ম্যানেজার ডা. ইশরাত শারমীন এবং এফএসডাব্লিউ প্রকল্পের টিম লিডার, মো: কামরুজ্জামান টেকনিক্যাল স্পেশালিষ্ট ডা. জান্নাতুল ফেরদৌস মার্ফী ও কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার, লায়লা ইয়াসমিন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২