ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ সকাল

Link Copied!

জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে যাচ্ছে চীন। বৈদ্যুতিক গাড়ির পর এবার সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে দেশটি। গত ১৪ নভেম্বর চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে প্রথমবারের মতো সফলভাবে আকাশে ওড়ে বিমানটি।

চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) বিমানটি তৈরি করেছে। প্রকল্পটিতে সহযোগিতা করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ১০ টন ওজন বহনে সক্ষম বিমানটিতে ক্রুসহ ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম বিমানটি একবার পূর্ণ চার্জে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

‘সিই-২৫এ’ মডেলের বিমানটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর চালিকাশক্তি। প্রচলিত বিমানের মতো জ্বালানি পুড়িয়ে ইঞ্জিন চালানোর পরিবর্তে এটি সম্পূর্ণ ব্যাটারির বিদ্যুতে চলে। বিমানটির দুই ডানায় পাঁচটি করে মোট ১০টি বৈদ্যুতিক ফ্যান বসানো হয়েছে।

গত শনিবারের পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটি প্রায় ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে। এ সময় পাড়ি দেয় প্রায় ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ। এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি চালকবিহীন অবস্থায় প্রথমবারের মতো আকাশে উড়েছিল বিমানটি।

তবে সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হলেও এখনই বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পাচ্ছে না বিমানটি। মডেলটির অনুমোদনের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা সিএএসি-এর কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। চূড়ান্ত সনদ পাওয়ার পরই বাণিজ্যিক পরিষেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, স্বল্প দূরত্বের বিমানযাত্রায় বিদ্যুৎচালিত এ প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এতে প্রচলিত জ্বালানির ব্যবহার ও কার্বন নিঃসরণ কমানোর সুযোগ তৈরি হবে। তবে ব্যাটারির ওজন, চার্জিং অবকাঠামো, পরিচালন ব্যয় এবং নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রযুক্তির সামনে বড় চ্যালেঞ্জ।

Facebook Comments Box

আরও পড়ুন

সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের জনপদে শীতের আমেজ, ঘন কুয়াশায় বিপাকে কৃষকেরা

বিএটিবিকে সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি, হুমকিতে জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩১৮

বর্ষার আগেই ২২ খাল খনন করবে ডিএসসিসি

এক দিনে আরও ৩ মৃত্যু, ডেঙ্গুতে প্রাণহানি ৫০২

আট বীমা কোম্পানির ২২ হাজার গ্রাহকের দাবি পরিশোধ: অর্থমন্ত্রী

পৃথিবীকে ঠান্ডা করতে বায়ুমণ্ডল থেকে কার্বন সরানোর পরিকল্পনা

পায়ের ব্যথা ও ক্লান্তি কমাতে রাতে করুন যে ব্যায়াম

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

জনস্বাস্থ্যঝুঁকিকেও মুনাফার হাতিয়ার করছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম