ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

জাপানে সুনামির আঘাত, ৯০ মিনিটে কেঁপে উঠল ২১ বার

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৪, ৮:০১ বিকাল

Link Copied!

বড় মাত্রার বেশ কয়েকটি এবং ছোট ছোট অনেকগুলো ভূমিকম্পের জেরে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়েছে জাপানে। দেশটির মধ্যাঞ্চলীয় মূল দ্বীপ হোনশু’র তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে ইতোমধ্যে আঘাত হেনেছে সুনামির ঢেউ।

মাত্র ৯০ মিনিটের মধ্যে পরপর ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে, যেগুলোর মাত্রা ছিল ৪ অথবা তার বেশি। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬।

জানা গেছে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের কারণে এরই মধ্যে মধ্য জাপানের সাড়ে ৩৩ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউটিলিটি কোম্পানিগুলো বলছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগর তীরবর্তী তৈয়ামা, ইশিকাওয়া ও নিগাতা অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে বসবাসকারী জনগণকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে দেশটির আবহওয়া দপ্তর। হোনশু’র অপর জেলা ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে ইতোমধ্যে ১ দশমিক ২ মিটার (৩ ফুটেরও বেশি) উঁচু জলোচ্ছ্বাস শুরু ‍হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের এপিসেন্টারও এই ইশিকাওয়া জেলায়।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত করে ইশিকাওয়ায়। সেটির মাত্রা ছিল ৫ দশমিক ২। তারপর ৫ থেকে ১০ মিনিট অন্তর অন্তর মোট ২১টি ভূমিকম্প হয়েছে জাপানে। এগুলোর মধ্যে সবচেয়ে ছোটোটির মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং সবচেয়ে বড়টির ৭ দশমিক ৫।

 

জাপান, রাশিয়া ও কোরীয় উপদ্বীপে সুনামির সতর্কতা জারি

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ভূমিকম্পের পর ইশিকাওয়া অঞ্চলের উপকূলবর্তী নটোর বাসিন্দাদের দ্রুত উচুঁ এলাকায় যেতে বলা হয়েছে। সুনামির কারণে সেখানে ৫ মিটার বা ১৬ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সতর্কতা জারি হয়েছে। জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে অনুসারে, সুনামির ছোট তরঙ্গ এরই মধ্যে উপকূলে পৌঁছে গেছে। এছাড়া পার্শ্ববর্তী নিগাতা ও টোয়ামা অঞ্চলে সুনামির সতর্কতা দেখানো হয়েছে। এখানকার উপকূলে ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

উত্তর কোরিয়া ও রাশিয়ার কিছু অংশে এক মিটার বা ৩ ফুট উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।

রুশ কর্মকর্তারা সাখালিন দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করেছেন। তারা বলছেন, দ্বীপের পশ্চিম উপকূল উচুঁ ঢেউয়ের আঘাতে প্রভাবিত হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স