
জাপানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি কারখানায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় মঙ্গলবারের ভূমিকম্পে ধোঁয়ার একটি লাল-সাদা চিমনির অংশ ধসে পড়ে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।