ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জশাহীতে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত, ৭ জনই চিকিৎসক

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষার মধ্যে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসক বলে ধারণা করছেন রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম।

সোমবার (২ জুন) রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের পরীক্ষায় নমুনাগুলোর ৬০ শতাংশেই কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। অধ্যাপক ফয়সল আলম জানান, “আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক। তারা হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে এসেছেন। উপসর্গগুলো মারাত্মক না হলেও দুর্বলতা রয়েছে এবং সুস্থ হতে সময় লাগছে।”

তিনি আরও বলেন, “যদিও এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। বিশেষ করে বয়স্ক, ডায়াবেটিস বা অন্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ৬০ বছরের বেশি বয়সী ও উপসর্গযুক্তদের করোনা পরীক্ষা করা উচিত।”

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে হাসপাতালে একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকিরা হয়তো উপসর্গ কম থাকায় চিকিৎসার প্রয়োজন মনে করছেন না। তিনি জানান, ভর্তি রোগীর চিকিৎসা নিয়ম মেনেই চলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের সংক্রমণ প্রমাণ করে, হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট