ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

জয়পুরহাটে বোরো মৌসুমে প্রায় ১৯ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুলাই ২০২৪, ১১:৫৫ সকাল

Link Copied!

চলতি ২০২৪-২০২৫ বোরো মৌসুমে সাতটি সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সফল করতে ইতোমধ্যে ১৮ হাজার ৯৯৮ দশমিক ৭২৩ মেট্রিক টন চাল ও ২ হাজার ৩৭ মেট্রিক টন ধান সংগ্রহ সম্পন্ন করেছে জয়পুরহাট জেলা খাদ্য বিভাগ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন জানান, জেলার পাঁচ উপজেলা খাদ্য গুদামসহ ৭টি খাদ্য গুদামে চলতি ২০২৪-২৫ বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সফল করতে ২৪ হাজার ৮৫০ দশমিক ৬২ মেট্রিক টন চাল ও ৬ হাজার ৬৫৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে জয়পুরহাট জেলায় গত ৭ মে শুরু হয় সংগ্রহ অভিযান। এ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সরকারি ভাবে চলতি বোরো মৌসুমে সংগ্রহ অভিযান সফল করতে ৪৫ টাকা কেজি দরে চাল এবং ৩২ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে ৪৪ টাকা কেজি দরে ৭৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রার বিপরীতে সবটুকু সংগ্রহ সম্পন্ন করেছে জেলা খাদ্য বিভাগ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন আরও জানান, সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রার বিপরীতে জয়পুরহাট জেলায় চলতি বোরো মৌসুমে গত ২৭ জুলাই পর্যন্ত ১৮ হাজার ৯৯৮ দশমিক ৭২৩ মেট্রিক টন চাল ও ২ হাজার ৩৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জয়পুরহাট সদর, পাঁচবিবি , কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা খাদ্য গুদামসহ জেলার ৭টি খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। চাল সরবরাহের জন্য জেলার ৩১২ জন মিল মালিক জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ অভিযান শতভাগ অর্জিত হবে বলে প্রত্যাশার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কামাল হোসেন। গত আমন মৌসুমেও ১৬ হাজার ৭৫ দশমিক ৩৩০ মেট্রিক টন চাল সংগ্রহ করে শতভাগ আমন চাল সংগ্রহ অভিযান সফল করেছিল জেলা খাদ্য বিভাগ বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা