ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করুন যাতে দেশ ও জনগণ উপকৃত হয়: আমীর খসরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৮ বিকাল

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বীমা কোম্পানিগুলো সামাজিক নিরাপত্তা নিয়ে ছোট ছোট অনেক কাজ করেন। তাদের সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) ফান্ডের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে বীমা কোম্পানিগুলোর এই অর্থ এমন জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা প্রয়োজন যাতে দেশ ও জনগণ উপকৃত হয়। যা কোম্পানিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিবে। একইসঙ্গে তাদের ব্যবসাও বাড়বে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানের আলোচক ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

আমীর খসরু বলেন, কোন বীমা কোম্পানির সম্পদ যদি না বাড়ে তাহলে সে কোম্পানি দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। কোম্পানি যত ব্যবসা করুক সম্পদ বাড়তে হবে। তাহলে সবাই লাভবান হবে। তিনি আরো বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের অনেক স্মৃতি। এটা আমাদের একটি পরিবার। আমরা এটাকে কোম্পানি মনে করিনি, পরিবার মনে করেছি। তবে আমার ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত