ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চা নিয়ে অবৈধ ব্যবসা করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি চা বোর্ড চেয়ারম্যানের

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৪, ৩:৫১ বিকাল

Link Copied!

উত্তরাঞ্চলের চা শিল্পে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে পঞ্চগড়ে ‘চায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় ও চা আইন-২০১৬ অবহিতকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সময় অবৈধ ব্যবসা করলে এবং এর সত্যতা পেলে কারখানার লাইসেন্সসহ সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে চা শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

এসময় মেজর জেনারেল আশরাফুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, ‘বিভিন্ন আলোচনা শেষে বেরিয়ে এসেছে যে অবৈধ ব্যবসা আমরা কখনো সাপোর্ট করি না। কেউ যদি অবৈধ ব্যবসা করে তবে এটা বন্ধ করার দায়িত্ব শুধু আমাদের না, এ দায়িত্ব সবার রয়েছে। আলোচনায় অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন আইনে আছে কি না- সেটা পরে দেখবেন। তবে অন্যায় অপরাধ বা অবৈধ কিছু হলে তাদের কাছে গেলে তারা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। সকলের উদ্দেশ্যে বলতে চাই, আজ সকালে একটি শুনানি করা হয়েছে। সেখানে এক কারখানার লাইসেন্স বাতিল করা হয়েছে। অদূর ভবিষ্যতে লইসেন্স বাতিলসহ আরও বড় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে চট্টগ্রাম থেকে যারা এটা (চা) সাপ্লাই করেছে, তারা এসেছে। যে অ্যায়ার হাউস থেকে নেয়া হয়েছে তাকে ডাকা হয়েছে। ফ্যাক্টরি বলছে, এটা আমার না, কিন্তু তাদের সিল রয়েছে, তাদেরকেও আনা হয়েছে। যারা ক্ষুদ্র পাইকারি ব্যবস্থা করে তাদের নিয়ে শুনানি করে যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের লাইসেন্স আমরা বাতিল করেছি। এর মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, আপনারা ২০১৬ সালের চা আইন পড়বেন।’

বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় এসময় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, স্মল টি অনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, বটলিফ টি কারখানার সভাপতি সৌয়দ আবুল মনসুর, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ক্ষুদ্র চা চাষি, বিডার, বায়ার, ওয়্যার হাউসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে নিজেদের সমস্যা-সম্ভাবনা ও কৃষকদের সঠিক দাম পাওয়া নিয়ে নিজের মতামত উপস্থাপন করেন বক্তারা।

এর আগে কর্মশালায় কৃষকদের ভালো মানের চা পাতা কারখানায় সরবরাহ, কারাখানা মালিকদের গুণগতমানের চা তৈরি, কৃষকদের চায়ের সঠিক দাম প্রদান ও চা আইন ২০১৬ সম্পর্কে চা সংশ্লিষ্টদের অবগত করা ও প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন করেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা