ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

চলতি অর্থবছরে দাম বাড়ছে সিগারেটের

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ সকাল

Link Copied!

সিগারেট খাত হলো রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত। চলতি অর্থবছর সিগারেটের দাম ও শুল্ক বাড়ানো হয়েছে। তবে অর্থবছরের বাকি ছয়মাসে দাম ও শুল্ক আরো বাড়ানো হচ্ছে।

এনবিআর বলছে, ডব্লিউএইচও’র নির্দেশনা ও রাজস্ব আদায় বাড়াতে সিগারেট খাতে দাম ও সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। প্রতিবেদন বলছে, সম্পূরক শুল্ক দেড় শতাংশ হারে বাড়ানো হচ্ছে। দাম নিম্নস্তরে ৫ টাকা ও উচ্চ, মধ্যম ও প্রিমিয়াম স্তরে ১০ টাকা করে বাড়ানো হচ্ছে।

অর্থাৎ বর্তমানে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হচ্ছে। এতে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬১ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে।

এছাড়া ১০ শলাকার প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা ও মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৭০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হচ্ছে। তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করা হচ্ছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, আগামী ছয়মাসে সিগারেট খাত থেকে প্রায় ৪০০ কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু