ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ সকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। এর প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে যুক্তরাজ্যের সরকারি পরিষেবাগুলোর ওপর। স্বাস্থ্যসেবা, পরিবহন, কৃষি, শিক্ষা এবং কর্মক্ষেত্র-প্রায় সব গুরুত্বপূর্ণ খাতই ক্রমবর্ধমান তাপপ্রবাহের কারণে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে চরম গরমের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিচ্ছে যুক্তরাজ্য সরকার।

স্বাস্থ্যসেবা খাতে বাড়ছে চাপ

চরম তাপপ্রবাহের কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS)-কে আরও জলবায়ু-সহনশীল করার আহ্বান জানানো হয়েছে। সরকার জলবায়ু অভিযোজনকে অগ্রাধিকার দিলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের তাপপ্রবাহ মোকাবিলায় হাসপাতাল ও স্বাস্থ্য অবকাঠামোকে আরও প্রস্তুত করতে হবে।

পরিবহন ব্যবস্থায় বিঘ্ন

গরমের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পরিবহন খাতে। লন্ডনের বাসচালকদের অভিযোগ, অনেক বাসের চালক কেবিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। অধিকাংশ বাসে পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় তারা ধর্মঘটের পরিকল্পনা করেছেন। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, এমন অনিরাপদ পরিবেশে চালকদের কাজ করা উচিত নয়। তবে বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান আরিভা জানিয়েছে, পুরো বহর আধুনিকীকরণে সময় লাগবে।

রেলপথেও দেখা দিয়েছে সমস্যা। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ায় মাটি সংকুচিত হওয়ায় দক্ষিণ ইংল্যান্ডের অনেক রেল বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া অতিরিক্ত তাপে রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় ট্রেনের গতিসীমা কমিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

অন্যদিকে, রয়্যাল অটোমোবাইল ক্লাব (RAC) জানিয়েছে, অতিরিক্ত গরমে ইঞ্জিন বিকল হওয়া এবং উত্তপ্ত সড়কে টায়ার ফেটে যাওয়ার কারণে গাড়ি বিকলের ঘটনা প্রায় ২০ শতাংশ বেড়েছে।

কৃষিতে রেকর্ড ক্ষতির আশঙ্কা

বিশ্লেষকদের মতে, টানা তৃতীয় বছরের খরার কারণে ইংল্যান্ডে এ বছরের ফসল উৎপাদন রেকর্ড পরিমাণ কমতে পারে। এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিট (ECIU)-এর হিসাবে, খাদ্যশস্য ও তৈলবীজের উৎপাদন ২৫ লাখ টন পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে কৃষকদের প্রায় ৩৯ কোটি পাউন্ড রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

ঘাসের উৎপাদন অর্ধেকে নেমে আসায় অনেক পশুপালক শীতের জন্য সংরক্ষিত পশুখাদ্য ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। পর্যাপ্ত জলাধারের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ কারণে খামারে ছোট জলাধার নির্মাণ সহজ করতে পরিকল্পনা সংস্কারের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

ECIU-এর খাদ্য ও কৃষি বিশ্লেষক টম ল্যাঙ্কাস্টারের মতে, ধারাবাহিক খরা, তাপপ্রবাহ এবং অস্বাভাবিক আবহাওয়া যুক্তরাজ্যের কৃষিকে জলবায়ু সংকটের একটি বিপজ্জনক চক্রে ঠেলে দিচ্ছে।

খাদ্যের দাম বাড়ছে

কৃষি উৎপাদন কমে যাওয়ায় বাজারেও প্রভাব পড়েছে। টমেটোর পাইকারি দাম ৬০ শতাংশের বেশি, আইসবার্গ লেটুসের দাম ৯০ শতাংশ এবং আলুর দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারেও জলবায়ুজনিত সংকট থাকায় আমদানির ওপর নির্ভরশীলতা বাড়লেও পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাজ্যে কর্মীদের জন্য সর্বোচ্চ কর্ম-তাপমাত্রা নির্ধারণে কোনো আইন নেই। ফলে সরকারি ভবনসহ বিভিন্ন কর্মস্থলে কর্মীরা তীব্র গরমে কাজ করতে বাধ্য হচ্ছেন। ব্রিস্টলের একটি আদালতে অতিরিক্ত গরমের কারণে আসামিকে কাঠগড়ায় না এনে ভার্চুয়াল মাধ্যমে শুনানি পরিচালনা করতে হয়েছে।

এদিকে, যেসব পাবলিক লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, সেগুলোকে সাধারণ মানুষের জন্য “শীতল স্থান” হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (TUC)-এর মহাসচিব পল নওয়াক বলেছেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ কর্ম-তাপমাত্রা নির্ধারণ, নমনীয় কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রাম, নিরাপদ পানীয় জল এবং কর্মস্থলকে তাপ-সহনশীল করে তোলার জন্য নতুন আইন প্রয়োজন।

শিক্ষা খাতেও অভিযোজনের দাবি

বর্তমানে শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটিতে থাকলেও ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাকেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন কমিটি। তাদের মতে, ২০৫০ সালের মধ্যে সব স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম শিক্ষার্থীদের শেখার সক্ষমতা ও পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভবিষ্যতে পরীক্ষার সময়সূচি এবং শিক্ষাবর্ষের কাঠামো পুনর্বিবেচনারও সুপারিশ করা হয়েছে।

জলবায়ু অভিযোজন এখন জরুরি

বিশেষজ্ঞদের মতে, তাপপ্রবাহ আর ব্যতিক্রম নয়, বরং নতুন বাস্তবতা। ফলে স্বাস্থ্যসেবা, পরিবহন, কৃষি, কর্মক্ষেত্র এবং শিক্ষা-সব খাতেই জলবায়ু সহনশীল অবকাঠামো, নীতিমালা ও বিনিয়োগ বাড়ানো ছাড়া দীর্ঘমেয়াদে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না।

তথ্যসুত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

আরও পড়ুন

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ