ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

চট্টগ্রামে তরুণদের আর্থিক সচেতনতায় রূপালী ব্যাংকের উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৫, ৪:৩৫ বিকাল

Link Copied!

টাকার হিসাব বই শুধু বড়দের বিষয় নয়। ভবিষ্যতের স্বপ্নও তো জমা হয় সঞ্চয়ের ব্যাংকে। সেই ভাবনা থেকেই তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা ছড়িয়ে দিতে চট্টগ্রামে আয়োজন করল রূপালী ব্যাংক পিএলসি, লেডিস ব্রাঞ্চ। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে রোববার (২৬ অক্টোবর) সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক চট্টগ্রাম জোনাল অফিসের (পশ্চিম) উপমহাব্যবস্থাপক শেখ কামাল উদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডিভিশনের উপমহাব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত। এছাড়া উপস্থিত ছিলেন লেডিস ব্রাঞ্চের ব্যবস্থাপক মোসাম্মৎ রায়হান জান্নাত নাজমা আক্তারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

প্রধান অতিথির বক্তব্যে রূপক কুমার রক্ষিত অর্থনৈতিক সক্ষমতার বীজ বপনের কথাই মনে করিয়ে দেন। তিনি বলেন, “দেশের উন্নয়নে তরুণদের আর্থিক জ্ঞান অন্য যেকোনো সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ব্যাংকিং, সঞ্চয় এবং ডিজিটাল লেনদেনে দক্ষ হয়ে উঠুক।”

সভাপতি শেখ কামাল উদ্দীন আহমেদ জানান, সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকলেই তরুণরা ভবিষ্যতে সক্ষম, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে পারবে। ডিজিটাল ব্যাংকিং যুগে পিছিয়ে পড়া চলবে না কোনো তরুণেরই।

পরিচালনা দায়িত্বে থাকা মোসাম্মৎ রায়হান জান্নাত নাজমা আক্তার বলেন, “আজ যারা ব্যাংকিংয়ের গুরুত্ব শিখছে, একদিন তারাই দেশের অর্থনীতির চালিকাশক্তি হবে।”

নিরাপদ লেনদেন, সঞ্চয়ের কৌশল, অনলাইন ব্যাংকিং সুবিধা, প্রতারণা থেকে সুরক্ষা-সব মিলিয়ে প্রাণবন্ত সেশনে শিক্ষার্থীরাও ছিলেন বেশ উৎসাহী।

অংশ নেয়া শিক্ষার্থী তাফরিহা সাবা চোখে উজ্জ্বল ভবিষ্যতের ছবি এঁকে বলল, “এ ধরনের কর্মসূচি আমাদের অনেক সচেতন করে। নিজের অর্থনৈতিক পরিকল্পনা করতে এখন আর ভয় লাগবে না।”

অনুষ্ঠানের শেষে শেখ কামাল উদ্দীন আহমেদ জানান, রূপালী ব্যাংক তরুণদের পাশে থাকবে আরও নানা উদ্যোগ নিয়ে। আজকের এই আয়োজন নতুন প্রজন্মকে আর্থিকভাবে শক্ত ভিত্তি গড়তে সাহায্য করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত