ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর পুরস্কার পেলেন ১০ সাংবাদিক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৩, ২:৩৪ বিকাল

Link Copied!

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে প্রতিবেদন করে গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর পুরস্কার পেয়েছেন ১০ সাংবাদিক । আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘সমষ্টি’ আয়োজিত ‘পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে সেরা রিপোর্ট পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, পরিসংখ্যানে ২০১৬ সালের চিত্র বলছে প্রতি বছর বাংলাদেশে ১০ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ৪৩ শতাংশের বয়স ১ থেকে ৪ বছর। পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধযোগ্য এবং আমাদের নদীমাতৃক দেশে সাঁতার জানাটা আবশ্যক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে এনেছি, আশা করি সমন্বিত উদ্যোগের মাধ্যমে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার শূণ্যে নামিয়ে আনতে পারবো।

বক্তৃতা শেষে তথ্যমন্ত্রী ১৩ পুরস্কার বিজয়ী- দ্য বিজনেস পোস্টের আরেফিন আপ্পি, চ্যানেল ২৪ এর জিনিয়া কবির সূচনা, দৈনিক প্রথম আলোর পার্থ শঙ্কর সাহা, জাগোনিউজের মাসুদ রানা, সময় ট্রিবিউনের সোহাগী আকতার, দৈনিক ভোরের কাগজের ঝর্ণা মনি, মাছরাঙা টিভি’র কাউসার সোহেলী, দৈনিক ডেইলি স্টারের নীলিমা জাহান, দৈনিক জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী, দৈনিক সমকালের জাহিদুর রহমান, দৈনিক কালের কণ্ঠের সজীব আহমেদ, দ্য বিজনেস পোস্টের আসিফ ইসলাম শাওন এবং চ্যানেল আই অনলাইনের আরেফীন তানজীবের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও ‘সমষ্টি’ পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক মাঈনুল আলম, বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী সম্পাদক-বার্তা জাহিদুল ইসলাম, গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর কমিউনিকেশন্স ম্যানেজার সারওয়ার ই আলম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বৃষ্টি থামার নাম নেই, আরও ৫ দিন ভেজার পূর্বাভাস

শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট অনুমোদন স্থগিত

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর

দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধস পরিস্থিতির উন্নতি

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার: মন্ত্রী

হাওরের বন্যা ঠেকাতে ব্রির নতুন ধান, ফলন ৮.৫ টন পর্যন্ত

Titan Battery of realme C100i Steals the Spotlight: A New Chapter in Long-lasting Battery Life

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম

আয়রনের ওষুধ খেয়েও ফল মিলছে না? যে ভুলগুলো এড়িয়ে চলবেন

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

REDMI 17 Set to Debut with a Massive 7,500mAh Battery and Up to 2.32 Days of Battery Life