ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

গাজীপুরে তামাক কোম্পানির আগ্রাসন নিয়ন্ত্রণে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অগাস্ট ২০২৩, ৪:৪২ বিকাল

Link Copied!

গাজীপুর জেলায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ বিধান বাস্তবায়ন ও তামাক কোম্পানির আগ্রাসন নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গাজীপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. বেলাল হোসেন (সাধারণ সম্পাদক, নাটাব,গাজীপুর), সাংবাদিক মো. জানে আলম (দৈনিক কণ্ঠবাণী), মো. বায়েজিদ হোসেন (দৈনিক যায়যায়দিন), নজরুল ইসলাম আজাহার (দৈনিক বাংলাভূমি), মো. তৌফিক ইসলাম (দৈনিক নওরোজ) এবং দৈনিক নতুন ভোর, দৈনিক লাখোকণ্ঠ, দৈনিক স্বাধীন মত, নতুন সকাল, ডেইলি মর্নিং গ্লোরী ও মুক্ত বলাকা পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা নাটাব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাতেম আলী।
উক্ত সংবাদ সম্মেলনে নাটাবের প্রজেক্ট কো- অর্ডিনেটর এ কে এম খলিল উল্লাহ গাজীপুরের Taps violation বিষয়ে আলোচনা করেন এবং সকলেই তামাকের ক্ষতিকর দিক নিয়ে অনেক বেশি আলোচনা করা হয় এবং গাজীপুর জেলা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন মুক্ত ও ধুমপান মুক্ত পাবলিক প্লেস গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সিদ্ধান্ত সমূহ

# তামাক নিয়ন্ত্রণ আইনের বিশেষ ধারাগুলো দৈনিক পত্রিকায় তুলে ধরার মাধ্যমে সাধারণ লোকজন কে সচেতন করতে হবে।

# তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে মোবাইল কোর্ট বেশি বেশি করে করার জন্য ডিসি মহোদয়কে অনুরোধ করা হবে।

# তামাকের বিজ্ঞাপনের এখনকার অবস্থা সম্পর্কে ডিসি মহোদয়কে অবগত করতে হবে।

# তামাকের ক্ষতিকর বিষয় নিয়ে দৈনিক পত্রিকায় লিখতে হবে।
# তামাক কোম্পানির বিভিন্ন কূটকৌশল গুলো চিহ্নিত করে মিডিয়ায় মাধ্যমে জানাতে হবে।

# শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকের দোকান নিষিদ্ধ এ সম্পর্কে দোকানদার ও স্কুল শিক্ষকদের অবগত করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২