ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

খুলনায় সরকারি দামে বিক্রি হচ্ছে না ডিম, বিপাকে জনসাধারণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৪, ১১:২৮ সকাল

Link Copied!

ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু খুলনার কোনো বাজারেই সেই দামে বিক্রি হচ্ছে না ডিম। বাজারগুলোতে ঘোষণা দেওয়া হলেও আগের দামেই ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বেশি রাখছেন বলে অভিযোগ করছেন তারা। খুলনায় খুচরা প্রতিটি ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১৩ টাকা। আর সরকার নির্ধারিত দর ১১ টাকা ৮৭ পয়সা। প্রতিটি ডিমে ১ টাকা ৫৩ পয়সা বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের।

নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারে কথা হয় রহিমা বেগমের সঙ্গে। এই গৃহিণীর অভিযোগ, ডিমের বাজার গত কয়েক মাস ধরে উর্ধ্বমুখী। তিনি বলেন, মাংসের পর আমিষের চাহিদা মেটায় ডিম। কিন্তু সেই ডিমের দাম এত বেশি। তাছাড়া নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে জীবন ধারণ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাজার ব্যবস্থাপনার দিকে সরকারের নজর দেওয়ার তাগিদ জরুরি বলে মনে করেন তিনি।

দোলখোলা ইসলামপুর মোড়ের বাসিন্দা অতুনু কর বলেন, সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা মানছে না।

খুলনার বিভিন্ন বাজারে পাইকারি হিসেবে ১০০ পিস ডিম সাড়ে ১২০০ টাকায় বিক্রি করছেন পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের ডিম ব্যবসায়ী পারভেজ। তিনি বলেন, সরকার যে দাম বেঁধে দিয়েছেন সে দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। খামারিদের একটি ডিম উৎপাদন করতে সরকার নির্ধারিত দর থেকে বেশি পড়ছে। তাছাড়া সেখান থেকে কিনে এনে খুলনার বিভিন্ন বাজারে বিক্রি করছেন তারা। যুক্ত হচ্ছে পরিবহন ও শ্রমিক খরচ। যা সরকার নির্ধারিত দর থেকে বেশি।

পারভেজ আরও জানান, লেয়ার মুরগী থেকে ডিম উৎপাদন করা হয়। অনেক মালিক ডিম উৎপাদন শেষে ফার্ম বন্ধ করে দিচ্ছেন। খাবার ও বাচ্চার দাম বেশি থাকায় অনেকেই খামার ছেড়ে দিয়ে বিকল্প ব্যবসার চিন্তা করছেন।

বটিয়াঘাটার ফার্ম মালিক নিমাই চন্দ্র বলেন, বড় বড় কোম্পানিগুলোকে সরকার বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু আমাদের দেওয়া হয় না। কোম্পানিগুলো সিন্ডিকেট করে মুরগির বাচ্চার দাম বাড়িয়ে চলেছে। এভাবে বাড়তে থাকলে সরকার নির্ধারিত দরে ডিম বিক্রি করা সম্ভব নয়। আমাদের এলাকার অনেক খামারি বাচ্চার দাম বেড়ে যাওয়ায় ফার্ম বন্ধ করে দিচ্ছে। সরকার কোম্পানিগুলোর দিকে নজর না দিলে এ শিল্প বন্ধ হয়ে যেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট