ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

খাল উদ্ধার করে সেচব্যবস্থা সচল করার পরিকল্পনা সরকারের

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৬, ৪:২৫ বিকাল

Link Copied!

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলে থাকা খাল উদ্ধার, খনন এবং নদীভাঙন রোধে সরকার কাজ করছে। এ জন্য দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদরের বিশ্বখাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন সঠিক রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে দেশের অনেক খাল ভরাট হয়ে গেছে। পাশাপাশি অবৈধ দখলের কারণেও খালগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এসব খাল উদ্ধার করে কৃষিকাজ ও সেচের উপযোগী করা হবে।

তিনি আরও বলেন, “শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে খাল খননের কাজ করা হবে। বর্ষাকালে খনন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও নতুনভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, চাঁদপুর শহর রক্ষা বাঁধ, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নদীভাঙন রোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন পানিসম্পদমন্ত্রী। সভায় আগামী ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ, সুধী সমাবেশ ও বিএনপির জনসভাসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার রবিউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা