ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের নতুন নেতৃত্বে মনির–রাসেল

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ বিকাল

Link Copied!

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব রাসেল।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে সিএমজেএফ কার্যালয়ে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম গোলাম সামদানী ভুইয়া পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব রাসেল ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের বিজনেস ইনচার্জ জুনায়েদ শিশির পেয়েছেন ৩২ ভোট।

আগামী ২০২৬-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে নবনির্বাচিত কমিটি।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রাইজিংবিডি ডটকমের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক বাণিজ্য প্রতিদিনের প্রতিবেদক গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট।

অর্থ সম্পাদক পদে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে বিপ্লবী বার্তা ডটকমের সিনিয়র রিপোর্টার ওবায়দুর রহমান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী একুশে টেলিভিশনের প্রতিবেদক সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন—যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন (৫৪ ভোট), জিটিভির সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন (৫৩ ভোট), একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা (৪৬ ভোট), নিউ এইজের সিনিয়র রিপোর্টার মুস্তাফিজুর রহমান (৪৫ ভোট) এবং অর্থ সংবাদের এস এম জাকির হোসাইন (৪৩ ভোট)।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাইনুল হাসান সোহেল, শাহনাজ শারমিন রিনভী এবং আবু আলী।

এর আগে সিএমজেএফের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এস এম গোলাম সামদানী ভুইয়া। সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও পুঁজিবাজার সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত