ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কেটে বিক্রি হবে ইলিশ, কেনা যাবে এক টুকরোও

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অক্টোবর ২০২৪, ৯:১০ সকাল

Link Copied!

এবারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। চড়া দামে বিক্রি হওয়ার কারণে এই মাছ কেনার সামর্থ্য নেই নিম্নআয়ের মানুষের। তবে এই মাছ খাওয়ার সুযোগ করে দিচ্ছেন রাজশাহীর ব্যবসায়ীরা। তাদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাজারে মিলবে কাটা ইলিশ। চাইলেই যে কেউ কিনতে পারবেন এক টুকরো মাছও।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজশাহীর সাহেববাজার মাছপট্টিতে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর থেকে কাটা মাছ কেনা যাবে। এই উদ্যোগ নিয়েছে সাহেববাজার মৎস্য ব্যবসায়ী সমিতি। সহযোগিতা করছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ।

এ বিষয়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, বাংলাদেশে এই প্রথম উদ্যোগ, যা রাজশাহী থেকে শুরু হচ্ছে। কেজি হিসাবে মাছের দাম ধরা হবে। কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তাই নেয়া হবে। চাইলেও কেউ এক টুকরোও নিতে পারবেন।

তিনি আরও বলেন, যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না তাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তারা এই সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

রাজশাহীর বাজারে আকার অনুযায়ী ইলিশের দাম আলাদা। ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ১০০ টাকায়, ৮০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৫০০ টাকায় এবং এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকা কেজি দরে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট