ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার দেবে এডিবি

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অক্টোবর ২০২৫, ১১:৩০ সকাল

Link Copied!

ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার বাইরে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তাদের মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের সুযোগ প্রদানে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক ১০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এই চুক্তিতে সই করেন।

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশ যখন তার অর্থনীতিকে বৈচিত্র্যময় ও রূপান্তরের চেষ্টা করছে, তখন প্রবৃদ্ধি ত্বরান্বিত, দারিদ্র্য হ্রাস, আয় বৈষম্য ও আঞ্চলিক বৈষম্য কমাতে সিএমএসএমই খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এই প্রকল্প বিশেষ করে নারীদের পরিচালিত গ্রামীণ সিএমএসএমইগুলোকে দীর্ঘমেয়াদি মূলধনে প্রবেশাধিকার নিশ্চিত করবে। একইসঙ্গে এটি নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করে উদ্যোগগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করবে এবং সিএমএসএমই খাতে ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াবে।

এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের (ফেজ-২)’এর-লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে অন্তত ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা। গ্রামীণ এলাকায় সিএমএসএমইগুলোর উন্নয়নের মাধ্যমে এই প্রকল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং দারিদ্র্য হ্রাসে সহায়তা করবে। কারণ এসব এলাকায় ব্যাংক ও তাদের শাখাগুলোতে প্রবেশাধিকার মহানগর এলাকার তুলনায় কম। পাশাপাশি এই প্রকল্প বাণিজ্যিকভাবে টেকসই সিএমএসএমইয়ের সংখ্যা ও আকার বাড়াতে এবং খাতে কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়তা করবে।

প্রকল্পটি এডিবি’র নন-সভারেন কার্যক্রমের পরিপূরক হিসেবে কাজ করবে এবং প্রকল্পভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াবে। পাশাপাশি সিএমএসএমই খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও নতুন বাজার সম্প্রসারণে সহায়তা করবে।

প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংক এবং অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য ৯ লাখ ৫০ হাজার ডলার প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। এতে ব্যাংক ঋণ ও আর্থিক সেবায় উদ্যোক্তাদের প্রবেশাধিকার সহজ করার পাশাপাশি নারী উদ্যোক্তাসহ সিএমএসএমইগুলোর সক্ষমতা বাড়ানো হবে।

এছাড়া এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ মডিউল তৈরি, সিএমএসএমই বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, সবুজ অর্থায়ন এবং ভ্যালুচেইন-ভিত্তিক অর্থায়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রযুক্তিগত মানদণ্ড তৈরি এবং পাইলট প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা হবে।

এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই প্রবৃদ্ধিকে সহায়তাকারী একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে যৌথভাবে জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে। এটি উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জীবনমান উন্নয়ন, মানসম্মত অবকাঠামো নির্মাণ এবং পৃথিবীকে সুরক্ষিত রাখতে কাজ করছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি’র বর্তমান সদস্য সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া অঞ্চলের।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স