ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

করোনার নতুন ঢেউ: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৫, ৯:৩৪ সকাল

Link Copied!

করোনাভাইরাসের নতুন ঢেউয়ে দেশে ফের বাড়ছে মৃত্যুর হার। শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে ৪ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী দুইজনই নারী। তাঁদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। একজন নিজ বাড়িতে এবং অন্যজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১০ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ রোধে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ ও বয়স্কদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট