ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

করাচিতে তেল ট্যাঙ্কার–বাস সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ৯

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ সকাল

Link Copied!

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে তেলের ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) করাচির ডিএইচএ সিটির কাছে এম৯ মোটরওয়ের আনসারি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুপার (এসএসপি) ড. আব্দুল খালিক পীরজাদা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে—তেলের ট্যাঙ্কারটি করাচির দিকে যাচ্ছিল এবং যাত্রীবাহী বাসটি সাংঘারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সংঘর্ষের সময় বাসটি উল্টো পথে চলছিল বলে অভিযোগ করেন তিনি। এতে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ট্যাঙ্কারটি একটি পিকআপ ভ্যানের ওপর উল্টে গিয়ে মোটরওয়েতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, দুর্ঘটনায় মোট চারটি যানবাহন জড়িত ছিল—একটি তেলের ট্যাঙ্কার, একটি যাত্রীবাহী বাস, একটি যাত্রীবাহী ভ্যান ও একটি পণ্যবাহী ট্রেলার। তিনি বাসের উল্টো পথে চলাচলকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

তবে মোটরওয়ে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তেল ট্যাঙ্কারের টায়ার ফেটে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংঘর্ষের ধাক্কায় বাসের কয়েকজন যাত্রী সেতু থেকে নিচে পড়ে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং আহতদের দ্রুত ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সিন্ধু সরকারকে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। ট্রাফিক আইন অমান্য ও অনেক এলাকায় সড়কের নাজুক অবস্থা এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়। চলতি মাসেও এম৯ মোটরওয়েতে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী ও তার শিশুকন্যাসহ তিনজন নিহত হন।

সূত্র: জিও নিউজ, ডন

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট